সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রোজায় যে ৪ উপায়ে পানিশূন্যতা এড়াবেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি: হাসানুল হক ইনুর

পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। এ মাসে প্রতি বছর মুসলিম উম্মাহ রোজা রাখেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে। দীর্ঘ সময় আহার না করাএবং ইফতারে পরিমাণমত পানি পান না করায় এসময় হতে পারে খুব সহজেই পানিশূন্যতা।

পানিশূন্যতা হলে শরীরে বেশি কিছু উপসর্গ দেখা দেয়। যেমন, অতিরিক্ত মুখ বা ত্বক শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা ইত্যাদি। এর থেকে তৈরি হতে পারে নানা জটিলতা। তাই রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন- 

প্রথমে খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার রাখুন। ভাজাপোড়া বা তেল মসলাযুক্ত শরীরকে আরও পানিশূন্য করে তোলে।

আপনি ইফতার থেকে সেহরি সময় পর্যন্ত প্রায় আড়াই লিটার পানি পান করুন। প্রতিবেলা খাওয়ার ১০ মিনিট আগে ও পরে পানি পান করুন। খাওয়ার মাঝে পানি পান না করাই ভালো। এছাড়াও একবারে অতিরিক্ত পরিমাণ পানি পান না করাই ভালো।

আপনি ডাবের পানি খেতে পারেন প্রতিদিন। প্রয়োজনে স্যালাইন খান। সেইসঙ্গে চিনিমুক্ত শরবত রাখুন ইফতারে। তবে অতিরিক্ত চা কিংবা কফি পান থেকে বিরত থাকুন এ সময়।

আরও ইফতারে রাখুন প্রচুর পানিজাতীয় খাবার ও ফল। রাখতে পারেন শসা ও তরমুজ জাতীয় ফল। এতে শরীরে পানির ঘাটতি দুর হবে।  

তবে রোজা রেখে রোদ এড়িয়ে চলাই ভালো। ভারি ব্যায়ামও এসময় এড়িয়ে চলুন। প্রয়োজনে ইফতারের পর হালকা শরীরচরচর্চা করে নিতে পারেন। নয়তো ঘাম বেশি হয়ে পানিশূন্যতা দেখা দেওয়ার আশংকা থাকে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd