সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

সোমালীয় পর এবার বেরিয়ে এলো কুতুবদিয়ায় জাহাজ লুটের খবর

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি: হাসানুল হক ইনুর

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছে । সময় গড়ার সঙ্গে জাহাজটি নিয়ে একদিকে উৎকণ্ঠা বাড়ছে আর অন্যদিকে একে একে বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে। এবার বেরিয়ে এলো কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে একটি জাহাজে দস্যুতার খবর। ঘটনাটি চলতি মাসের প্রথম সপ্তাহে ঘটলেও এত দিন তা প্রকাশ পায়নি।

তবে সোমালীয় জলদস্যুদের নিয়ে যখন দেশ-বিদেশে আলোচনা চলছে তখন এ নিয়ে জাহাজটির মালিকপক্ষ মামলা করে। এ মামলার সূত্রে ঘটনাটি জানা গেছে।

গত মঙ্গলবার (১২ই মার্চ) আকিজ শিফিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর মামলার এজাহারে বলা হয়েছে, কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে জাহাজটিতে দস্যুতার ঘটনা ঘটেছে। সিমেন্টের ক্লিংকারবাহী এমভি আকিজ লজিস্টিক-২৩ জাহাজটি এ বিপদে পড়ে।

আরও জানা যায় যে, ৬ই মার্চ চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার লোড করে এমভি আকিজ লজিস্টিক-২৩ জাহাজটি কুতুবদিয়া বাতিঘরের প্রায় চার কিলোমিটার পশ্চিমে নোঙর করে।

তবে পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং ট্রলারে করে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে জাহাজে উঠে মুখোশধারী ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল।

এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। এরপর নাবিকদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাটারি, ইঞ্জিন-রাডার-ইকোসাউন্ডের মনিটর, জিপিএস, সোলার প্যানেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তবে মুখোশধারী ওই ডাকাতদের চিহ্নিত করা না গেলেও তারা চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন বলে জানান ভুক্তভোগীরা। এবিষয়ে ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সবার বয়স ২০-৩৫ বছরের মধ্যে।

এদিকে সাগরে জাহাজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির বলেন যে, ‘সাগরে অপরাধ নির্মূলে আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে। তবুও ঐ ঘটনায় কুতুবদিয়ার কোনো জলদস্যু জড়িত আছে কি না, সে বিষয়ে কঠোর ভাবে নজরদারি করবে পুলিশ।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd