সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

পাবনায় ২৩ লাখ টাকাসহ আটক চেয়ারম্যান প্রার্থী মুচলেকায় মুক্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন

পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে
প্রায় ২৩ লাখ টাকাসহ গতকাল রাতে আটক করে র‍্যাব। তার সঙ্গে থাকা ১০ সহযোগীকেও আটক করা হয়। আটকের পর আজ মঙ্গলবার (৭ ইমে) মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ই মে) দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের চর ভাবনীপুর থেকে তাদের আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। 

শাহিন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। আগামীকাল বুধবার (৮ই মে) অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটকের পর থেকে থানার সামনে আন্দোলন শুরু করেন শাহীনের সমর্থকরা। তারা শাহীনের মুক্তি দাবি করেন।

এবিষয়ে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান বলেন যে, আটকের পর আজ মঙ্গলবার (৭ই মে) দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাহীনসহ তার সহযোগীদের। টাকাগুলো জব্দ করে রাখা হয়েছে।

তিনি এ বিষয়ে আরও বলেন যে, জিজ্ঞাসাবাদ শেষে প্রার্থী শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেননি। তাকে সন্দেহেমূলক আটক করা হয়েছিল।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd