সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ

আসন্ন কোরবাণীর ঈদে চাহিদার চেয়ে দেশে পশু বেশি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩২৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো: আব্দুর রহমান জানিয়েছেন যে, চলতি বছর ঈদুল আযহাতে দেশে এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশে পশু আছে প্রায় এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।

আজ বৃহস্পতিবার (১৬ই মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

এ সময়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন যে, এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। আর এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

এবিষয়ে তিনি বলেন যে, চলতি বছর সারাদেশে ৩ হাজার পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশনে বসবে ২১টি হাট।

এবিষয়ে তিনি আরও বলেন যে, বাইরে থেকে যাতে কোনো পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও আমরা যথেষ্ঠ সতর্ক আছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd