সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জের ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে ধলাই নদীর বাঁধে দুটি স্থানে ভাঙন, ডুবেছে ৪০ গ্রাম

মৌলভীবাজারে উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্র্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ পান তিনি।

আজ রোববার (৩০শে জুন) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এ সম্মাননা প্রদান করেন।

সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই পুরস্কারপ্রাপ্তিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও জয়নাল আবেদীন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সততা ও নিষ্ঠার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd