1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মহসিন মিয়া মধু

টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনী, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ডা: শফিকুর রহমান বলেন যে, ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার কিছু অংশ পানিতে ডুবে গেছে। লাখো মানুষ, নিরীহ গবাদি পশু এবং যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে আমরা জানি না কতজন মানুষ মারা গেছেন। তাই আসুন, আমরা সবাই মিলে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা কিছু আছে তাই নিয়েই এগিয়ে আসি।

তিনি আরও বলেন, ‘মহান রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং বন্যাকে গজবের পরিবর্তে রহমতে পরিণত করেন। হে আল্লাহ! আসমানের বৃষ্টি থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী করে তুলুন। আমাদের এ বিপদ থেকে রক্ষা করুন, আমাদের ওপর রহম করুন, এবং আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

পোস্টের শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, ‘প্রিয় দেশবাসী, আমি বিপন্ন ভাইবোনদের সাহায্যে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরও আসার আহ্বান জানাচ্ছি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed