সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জের আদমপুর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৭৫ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী আদমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল কৃষকদল সহ আদমপুর বাজারের সর্বস্তরের মানুষ এ ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।

ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানার  সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক আদমপুর ইউনিয়ন বিএনপি আবুল খায়ের আশ্রু এর
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু উপজেলা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ,   বিএনপির নেতা ইয়াকুব আলী সিরাজী, মোঃ মোতাহের আলী প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল,কৃষকদল এর ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পদক সহ সর্বস্তরের নেতাকর্ম।

মাহফিলে দেশের মঙ্গল ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক জিয়ার সু- স্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd