সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

গোলাপগঞ্জের উত্তর আলমপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৯৬০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ প্রতিনিধি)

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সমাজসেবক ও উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদ আহমদ তারেক। রাশেদ আহমদ তারেকের উদ্যোগে উত্তর আলমপুর গ্রামের ২০০০ ফুট দুরবর্তী জায়গায় গত (১৩ ডিসেম্বর) ২০২০ ইংরেজি রোজ রবিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোলাপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান নিয়ে এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রুহিন আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জিল্লুর রহমান, উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, গোলাপগঞ্জ উপজেলার সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহির উদ্দিন শরীফ, গোলাপগঞ্জ উপজেলা গণদাবী পরিষদের সভাপতি আব্দুল লতিফ সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল করীম পাখি প্রমুখ।

বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে সরকারের উন্নয়নের পাশাপাশি স্থানীয় লোকজন ও গ্রামের তরুণ সমাজসেবক রাশেদ আহমদ তারেক নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত রেখে চলেছেন।

রাশেদ আহমদ তারেক অভিযোগ করে বলেন, স্থানীয় একটি স্বার্থান্বেষীমহল তার উন্নয়ন কর্মকান্ড সহ্য করতে না পেরে ব্যক্তিগত বিষয়ে তার পরিবার পরিজন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ প্রচার করছে এবং উন্নয়ন কাজে সহযোগিতাকারী স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে। তারেক এসব বিষয় প্রশাসনকে অবগত করছেন এবং আমার পরিবারের বিরুদ্ধে যেসব মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd