সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নজরুল আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৩০৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জীবন (২৫) নামের এক যুবককে আটক  করেছে পুলিশ।


আজ (৩১শে জানুয়ারী) রোববার দুপুর ১২টা দিকে  কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানাযায়, উপজেলার উজিরপুর গ্রামের রফিকুর রহমানের ছেলে জহিরুল ইসলাম জীবন অসৎ উদ্দেশ্যে একই গ্রামের মরহুম চেরাগ আলীর ছেলে মো. নজরুল ইসলামের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে।বন্ধুত্বের সুবাধে নজরুল ইসলামকে ফাঁসানোর লক্ষে কু-প্ররোচনা দিয়ে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজে নিয়ে যেত এবং গোপনে ছবি ও ভিডিও ধারন করে রাখতো এবং বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা চাইতো, টাকা না দিলে ছবি ও ভিডিও বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত এবং সম্মানের ভয়ে জীবনকে সে টাকা দিত। এক-সময়ে টাকা দেওয়ার সামর্থ হারিয়ে ফেললে এবং আবারও জীবন টাকার জন্য চাপ সৃষ্টি করলে নজরুল গত ১লা জানুয়ারী ২০২১ইং নিজ বাড়িতে এক ধরনের কীটনাশক ঔষধ সেবন করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় নজরুল ইসলামের আত্মীয়-স্বজনরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তী করেন। অবস্থার তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। গত ৮ই জানুয়ারী সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ নজরুলের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে।এব্যাপারে নজরুল ইসলামের বোন আলীনগর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আমিরুননেছা বাদী হয়ে গত ২২শে জানুয়ারী কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামী জহিরুল ইসলাম জীবনকে আজ ৩১শে জানুয়ারী রোববার আনুমানি বেলা ১২টা সময় ভানুগাছ বাজার থেকে আটক করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd