সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আনন্দ র‌্যালি

  • প্রকাশিত : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩৭ বার দেখা হয়েছে

শাহ মোঃ মোতাহির আলী, কমলগঞ্জ প্রতিনিধি।মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ ইং আয়োজন উপলক্ষে আজ ২২শে ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় আনন্দ র‌্যালি আয়োজন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলন ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদের নেতৃত্বে আনন্দ র‌্যালি ভানুগাছ রেলওয়ে স্টেশনের পার্কিং মাঠ হইতে ভানুগাছ চৌমুহনী, ১০নং রোড সহ সারা বাজার প্রদক্ষিণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ ক্রীড়াসংস্থার যুগ্নসাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হেসেন, সাবেক কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী আক্তার শাপলা, মুসলিমা বেগম, আয়েশা বেগম, দৈনিক মানব জমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি ও টুর্নামেন্ট সাজসজ্জা কমিটির সভাপতি সাজিদুর রহমান সাজু, শাহিন আহমেদ, সোহেল রানা, দৈনিক আলোর দেশ ২৪ এর প্রধান সম্পাদক এস.এম. মুমিনুল ইসলাম, ঈমান’স ফ্লীট এন্ড ম্যানেজমেন্টের সি.ই.ও মাসুম আহমেদ, সাংবাদিক মোনায়েম খাঁন,মাঈদুল হাসান রিপন, শামিম আহমেদ তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুমন, প্রচার উপ-কমিটির সভাপতি তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম (রনি), স্বেচ্ছাসেবক উপ-কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার, স্বেচ্ছাসেবক উপ-কমিটির যুগ্নসাধারণ সম্পাদক আহমেদ সায়মন, শাফাত সাদমান সাবেদসহ ক্রীড়ামোদী জনসাধারণ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd