সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

করোনা প্রতিরোধে কমলগঞ্জ পুলিশের সচেতনতামূলক মাস্ক বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৯৬০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২০মার্চ)সকাল ১১টায় কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার ভানুগাছবাজার চৌমুহনা,উপজেলা চৌমুহনাসহ বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় যে সব পথচারী মাস্ক পরেন নাই তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম। এ ছাড়াও মাস্ক বিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
এ প্রচারণা অভিযানে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ইয়ারদৌস হাসান,পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা, এস আই ফজলে এলাহি, এ এস আই আনিছুর রহমান,এ এস আই হামিদসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd