সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

রাশেদুল হক চৌধুরী সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

  • প্রকাশিত : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৯৯৪ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী। রোববার (২১শে মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, মামলা তদন্ত, অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা নিষ্পত্তি সহ সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ সার্কেল অফিসার আমায় নির্বাচিত করায় সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ সহ সকল ফোর্স ও অফিসারবৃন্দ কে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd