সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে ১৫২ পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেল

  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮৫০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৫২টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আজ রোববার (২০শে জুন) বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

পরিমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন মিশা সওদাগর

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষ হলে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় ধাপে উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন, আলীনগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়নসহ মোট ৫টি ইউনিয়নের ১৫২টি পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

সিজারে মা’দের জীবন অকালে নষ্ট হয়ে যায়

আয়োজনে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারবর্গরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd