সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশুকে ধর্ষণের চেষ্টায় কমলগঞ্জে মামলা

  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬০৮ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খান, কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির মদন মোহনপুর চা-বাগানে ৪ বছরের এক শিশু-কন্যাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত আসামিগণ পলাতক রয়েছেন।

কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জ

এবিষয়ে শিশুটির বাব ও মা জানান যে, গত বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে দুই শিশু সন্তানকে ঘরে রেখে বাগানের কাজে চলে যান তারা। কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরলে তাদের ছেলে জানায় যে, দুপুরে মাধবপুর চা-বাগানের মোহনলাল ভর (৩৫) তার বোনকে নষ্ট করার চেষ্টা করেছে।

মৌলভীবাজারে একযোগে মোবাইল কোর্টে ১৮৯ জন ব্যক্তিকে অর্থদন্ড

এ ঘটনার খবর পেয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, সদস্য সাবিদ আলীসহ কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ ঘটনায় গতকাল শুক্রবার (২লা জুলাই) রাতে ভিকটিম শিশুর মা বাদী হয়ে মাধবপুর চা-বাগানের মৃত সিতারাম ভরের ছেলে মোহনলাল ভরকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার দিন থেকে মোহনলাল ভর পলাতক আছেন।কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ভিজিডি এর চাউল বিতরণ

এরিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন যে, আসামীকে ধরতে পুলিশ আন্তরিক আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd