1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে ডিম নিয়ে ঝগড়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৯১০ বার দেখা হয়েছে

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

শাহনেওয়া এলাহি, স্টাফ রিপোর্টার।।

কমলগঞ্জে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার (কড়ালি টিলা) একটি ডিম কেনাকে কেন্দ্র করে দোকান মালিক জহুরা খাতুন (৬৫)  এক মহিলাকে পিটিয়ে আহত করে। এসময় দোকানে ভাংচুর ও নগদ টাকা লুঠ করার অভিযোগ উঠেছে।

এ ঘঠনায় ভুক্তভোগীর মেয়ে মোছাঃ তাসলিমা আক্তার বাদী হয়ে একই এলাকার মফিজ আলীর পুত্র বাসু মিয়া (৩০), মোঃ আলী, আবু তালেব এর কন্যা বাবলী আক্তার পান্না (২১),মোছাঃ ফাহিমা আক্তার তাহমিনা (২৪), মোঃ জলিল গামীর পুত্র আনু মিয়া (৩৫), রেহানা আক্তার ও আলিমুন্নেসা (২৫)গংদের আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে জানা যায় যে,
গত ৫ই অক্টোবর সন্ধা সাড়ে ৭টার দিকে বাসু মিয়া ডিম বাকিতে নিতে চাইলে দোকান মালিক জহুরা খাতুন আগের পাওনা টাকা না দিলে বাকি দিতে পারবেন না বলে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসব ঘঠনার প্রতিবাদ করলে বাসু মিয়া হাক ডাক দিয়ে সংবদ্ধ হয়ে দোকানের ভিতর প্রবেশ করে তার চুলে ধরিয়া কিল, ঘুষি মারতে থাকেন। তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আঘাত করলে জহুরা খাতুনের বাম হাতে আঘাত প্রাপ্ত হলে মারাত্মক ভাবে জখম হয়। এবং তার মাথা লক্ষ করে জিআই পাইপ দিয়ে আঘাত করলে জহুরা খাতুনের মাথায় না পড়ে প্রতিপক্ষের বাবলী আক্তার পান্নার মাথায় আঘাত প্রাপ্ত হন।
এসময় দোকান ভাংচুর, নগদ টাকা,স্বর্নের চেইন,মোবাইল সেট ও দোকানের মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় ।

অপরদিকে, আহত বাবলী আক্তার (পান্না) ক্রেতা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, ডিম কেনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এ ঘঠনাটি ঘটেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed