সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

পুলিশের পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৯১৯ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

রাজশাহীর মালোপাড়ার পুলিশ ফাঁড়ির এস আই ইফতেখার (আল-আমিন) এর পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আজ বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) এ ঘটনাটি ঘটে। ইফতেখার এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় ইফতেখারের স্ত্রী রুপসী দেওয়ানকে পুলিশ  আটক করেছে।

পদত্যাগের পর ডাঃ মুরাদ দলের পদ হারালেন

তবে এঘটনা নিয়ে একাধিক লোকের মুখ থেকে শুনা যায় যে, বিকেলে এসআই ইফতেখার তার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে এ সময়ে হঠাৎ করে ইফতেখারের স্ত্রী রুপসী এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী এসআই ইফতেখারের পুরুষাঙ্গ কেটে দেয়।

স্থানীয়রা জানায় যে তারা এসে ইফতেখারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। তার পর সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান যে, রোগীর অবস্থা বেশ ভালো নয়। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাবার প্রস্তুতি চলছে।

এবিষয়ে এসআই ইফতেখারের স্ত্রী রুপসী দেওয়ানের দাবি করে বলেন যে, আমার স্বামী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক থাকায়,  তিনি (রূপসী) এ ঘটনাটি ঘটিয়েছেন।

এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ জানান যে, রুপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বতর্মানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd