সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

কমলগঞ্জে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২
  • ৯৬৬ বার দেখা হয়েছে

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলে উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ প্রতিবেদক।।

পবিত্র মাহে রমাদান উপলক্ষে মৌলানা আব্দুস সুবাহান ইসলামী গণ-পাঠাগার নিবেদিত দ্যা ভয়েস অফ মণিপুরি মুসলিম আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (পহেলা মে) মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের বাজারস্থ মৌলানা আব্দুস  সুবাহান ইসলামী গণ-পাঠাগারে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ৪০ জন কুরআন হাফেজের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপাঠাগারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মাওলানা মোঃ কামরুজ্জামান, হাফেজ মুফতি মোঃ করিম উদ্দিন, হাজী মোঃ আব্দুস সামাদ  মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি হারুনূর রসিদ প্রমুখ৷

প্রতিযোগিতার ১ম হয়েছে হাফেজ হাসান আহমদ (জালালপুর) ২য় হয়েছে হাফেজ আইয়ুব খান ( কান্দিগাঁও) ও ৩য় হয়েছে  হাফেজ আবু বকর  দক্ষিণ কুমড়াকাপন৷ উক্ত প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, হাফেজ মো রেজাউল করিম, হাফেজ মুফতি নূর মোহাম্মদ, হাফেজ মুফতি নূরুল হুদা, হাফেজ বজলুর রহমান৷

অতিথিবৃন্দের বক্তব্যে পবিত্র মাহে রমাদানে  এমন একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করায় গণপাঠাগারটির প্রতিষ্ঠাতা ডাঃ কাইয়ুম উদ্দিন ও দ্যা ভয়েস অফ মণিপুরি মুসলিমের এডমিন রফিকুল ইসলাম জসিম ধন্যবাদ জানান। এ সময় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর সুন্দর ভবিষ্যত ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ পুরস্কার তুলে দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd