সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলকুঁড়ি পত্রিকা একযুগে পদার্পণে আলোচনা ও সম্মাননা প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৩০ বার দেখা হয়েছে

পরমাণু বিষয় আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১শে মে) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

সাংবাদিক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরী দিয়ে বরণ করা হয়। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, প্রভাষীকা রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক মোশাহীদ আলী প্রমূখ।

এসময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট লেখক সাংবাদিক মীর লিয়াকত, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সংগ্রাম সিংহ ও সমাজ সেবায় অবদান রাখায় প্রবাসী জহির উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাইদুল ইসলাম।

সভায় বক্তরা বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর পেরিয়ে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd