সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় দুই স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে তিন যুবককে গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৫৩ বার দেখা হয়েছে

কলাউড়ায় পুজায় হামলাতে নিহত১

কুলাউড়া প্রতিনিধি।।

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকদের কে আজ রবিবার (১২ই জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত শনিবার (১১ই জুন) রাতে উপজেলার টিলাগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা যুবকরা হলো- বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার ময়নুল হকের ছেলে মোঃ শাহিন আহমদ, বারেক মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল হক ও মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ হোসেন মিয়া। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলার এজাহার সূত্রে জানা যায় যে, শনিবার সকাল ৯টার দিকে ওই দুই স্কুলছাত্রী পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে টিলাগাঁওয়ের বিজলী এলাকায় স্কুলছাত্রীদের বাড়ির সামনে থাকা শাহিন, তোফাজ্জল ও হোসেন তাদেরকে জোরপূর্বকভাবে অপহরণ করে সিএনজি অটোরিকশা করে শমসেরনগরের দিকে নিয়ে আসে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও অপহরণকারীদেরকে আটকনো সম্ভব হয়নি। পরে ওই দুই স্কুলছাত্রীকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে পাওয়া যায়।

সেখানে দুই স্কুলছাত্রীকে তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে ভয়ে অপহরণকারীরা তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির সামনে পৌঁছে দেয়। পরে স্থানীয়রা অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এবিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় নিশ্চিত করে সাংবাদিকদেরকে বলেন যে,  গ্রেপ্তারকৃত ৩ জনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd