সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

কমলগঞ্জে সাংবাদিকের উপর হামলায় প্রতিবাদ সভা, আটক২

  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৮৭১ বার দেখা হয়েছে

আদমপুরে সন্ত্রাসী হামলায় আহত ২ যুবলীগনেতা আশংকাজনক অবস্থায় ১
কমলগঞ্জ  প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জে নগর টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি ও দৈনিক নতুন দিন পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খানের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশ আটক করেছে দুই জনকে।

আজ রোববার ১৪ই (আগষ্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক কমলগঞ্জ কাগজ পত্রিকার সম্পাদক জুয়েল আহমদের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আলী,  কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনিত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক শাহিন আহমেদ, সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ।

এসময় বক্তারা প্রকাশ্য দিবালোকে সন্ত্রসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত আসামিদেরকে গ্রেফতারের দাবি জানান।

এদিকে এ ঘটনায় গতকাল রাতে কমলগঞ্জ থানা পুলিশ রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহিদ মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া (৪২) ও মকবুল মিয়া (৩৮) নামে দুই সহোদরকে সন্দেহমূলক আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রাতে ও সকালে মোট ৪জনকে থানায় আনা হয়েছিল।এদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে এক প্রবাসীসহ দুই জনকে ছেড়ে দেওয়া হয়। আর দুই জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশের বিভিন্ন বিভাগ সরেজমিন তদন্তসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে। তিনি আরও বলেন আক্রান্ত সাংবাদিকের স্ত্রী ও পরিবারের সদস্যরা তার সাথে  হাসপাতালে অবস্থান করছেন বলে থানায় এখনও কোন মামলা হয়নি।

উল্লেখ্য, শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd