1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হত্যার উদ্দেশ্যে মারা হয় বাছিতকে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

হত্যার উদ্দেশ্যে মারা হয় বাছিতকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জে সাংবাদিকের উপর হামলায় প্রতিবাদ সভা, আটক২

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দেশি আস্ত্র (দা) দিয়ে গত শনিবার (১৩ই আগস্ট) বেলা দেড়টায় কুপিয়ে গুরুতর আহত করেছিল ৩জন সন্ত্রাসী। এ ঘটনার ৩ দিন পর সোমবার (১৫ই আগস্ট) রাতে আহত সাংবাদিকের চাচা আব্দুল খারিক বাদি হয়ে ৬ জনকে এজহারভুক্ত আসামী করে কমলগঞ্জ থানায় হত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহমূলকভাবে আটক করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা দুইজন বিষ্ণুপুর গ্রামের মৃত তাহিদ মিয়ার ২ ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া (৩৮) এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সন্ত্রাসীদের দায়ের কুপে সাংবাদিক বাছিতের ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন কাঁদে ও পায়েও গুরুতর আগাত সৃষ্টি হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাত ও রোববার দিনে দুই দফা অস্ত্রোপচারের পর সাংবাদিক বাছিতের অবস্থা আগের চেয়ে এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা।
সোমবার রাতে সাংবাদিক বাছিতের চাচা আব্দুল খালিক বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে হত্যার চেষ্টায় হামলা অভিযোগ করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পূর্বে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণকৃত এজহারভুক্ত ১ নং ও ২ নং আসাম আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া (৩৮)কে গ্রেফতার দেখানে হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এ ঘটনায় মামলা হওয়ার ও দুইজনক গ্রেফতার দেখানোর সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে এ প্রতিনিধিকে বলেন, তদন্তে বেশ উন্নতি আছে। তাই মূল আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed