সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভারতের মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে



বন্যার পরিস্থিতি  ভারতে ভয়াবহ অবনতি নিহত১৬
অনলাইন ডেস্ক নিউজ::

ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে একটি যুদ্ধবিমান আজ (১২ অক্টোবর) বুধবার দেশটির গোয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে।

নিয়মিত যাত্রার সময় কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।

তবে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মিগ ২৯কে বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে মিগ-২৯কে বিমানটি রাশিয়ায় নির্মিত। জরুরি অবস্থায় এ বিমানে থাকা বিশেষ হ্যান্ডেলগুলো টেনে পেছনে থাকা পাইলট আগে বেরিয়ে আসতে পারেন এবং তারপর সামনের পাইলট বেরিয়ে আসেন।

তবে ২০১৯ইং সাল থেকে ভারতে মিগ-২৯কে বিমানের এটি চতুর্থ দুর্ঘটনা। এর আগে গত ২০২০ইং সালের নভেম্বরে একটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গিয়েছিলেন এবং অন্যজনকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার পর মারা যাওয়া পাইলটের মৃতদেহ উদ্ধার করতে ১১ দিন সময় লেগেছিল


এ বছরের ফেব্রুয়ারিতে পাখির আঘাতে আরেকটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় দুজন পাইলটই বেঁচে গিয়েছিলেন। 

এ ছাড়াও ২০১৯ইং সালের নভেম্বরে একটি মিগ-২৯কে প্রশিক্ষণ বিমান গোয়ার বাইরে একটি গ্রামে বিধ্বস্ত হলে দুজন পাইলটই নিরাপদে বেরিয় আসেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd