সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩২৬ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ ::
ঢাবিতে বিক্ষোব সমাবেশ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে চাই। এজন্য নানা উদ্যোগও গ্রহণ করেছি। আমরা বিজয়ী জাতি। মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে চাই। কারো কাছে হাত পেতে বা মাথা নিচু করে নয়। আমাদেরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

আজ (১লা নভেম্বর) মঙ্গলবার জাতীয় যুব দিবস-২০২২ইং এর উদ্বোধন ও জাতীয় যুব পুরস্কার-২০২২ইং প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী যুবকদের উদ্দেশ করে বলেন যে, নিজে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো এটা অত্যন্ত গর্বের বিষয়। কোনো কাজকেই আমরা ছোট করে দেখিনা, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না।


তবে যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন যে, আত্মকর্মসংস্থানের চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিএ, এমএ পাস করে চাকরির পেছনে ছুটলেই কেবল চলবে না, নিজেরা নিজেদের কাজ করতে হবে। নিজের মাস্টার নিজেই হতে হবে। 


তবে দক্ষ যুব শক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের গ্রহন করেছে প্রধানমন্ত্রী বলেন, যুবকরাই শক্তি, তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে যাতে তাদের কর্মসংস্থান হয়, সেদিকে আমরা বিশেষভাবে সুদৃষ্টি দিয়েছি। যুবকরা একটা দেশের সমৃদ্ধি আনতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd