1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

২৪শে ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে অনুরোধ করলেন বিএনপিকে: সেতু মন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
ছয় সংসদীয় আসন শূন্য ঘোষণা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব, ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৪শে ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের (বিএনপির) গণমিছিল কর্মসূচি বাইরে করেন। ঢাকায় গণমিছিল না করতে আমরা অনুরোধ করছি বিএনপিকে।


আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরোও বলেন যে, আমরা সংঘাত চাই না। আপনারা করা মানেই সংঘাতের উসকানি দেওয়া। আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এমন কোন কর্মসূচি দেবেন না। যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে, যাদের কাছে নালিশ করেন- বিদেশিরা করছে, সংঘাত যাতে না হয় আমরা ১০ই তারিখে সেই ভাবেই ছিলাম।


তবে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন যে, এবারের বিষয়টা বর্তমান বিশ্ব-সংকটের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে সংকটে সেটা বিবেচনায় রেখেই সাদা-মাটা সম্মেলন আমরা করতে যাচ্ছি। আমরা আলোকসজ্জা একেবারে বাদ দিয়েছি। সাজসজ্জাও হবে মঞ্চকেন্দ্রিক; সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল


এবিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যে, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি ১০ই ডিসেম্বর বলছিল সরকারকে লাল কার্ড দেখাবে, কিন্তু জনগণই তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed