সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০২ বার দেখা হয়েছে



কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২২ পালন


নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বাদে।
গত ৪ঠা ফেব্রুয়ারি বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সামনে বসাকে কেন্দ্র করে রূপগঞ্জ বিএনপির দুই সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ সুত্রের খবর এই সংঘর্ষে তারাব পৌর ছাত্রদলের আহবায়ক রাজীব ইসলামের হাতে ক্ষুর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। বিকাল সাড়ে ৩ টার দিকে পল্টনে বিএনপির অফিসের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার পর তারাব বিশ^রোড এলাকায় তার বাড়ীতে নিয়ে আসা হয়। বিএনপির একটি পক্ষ এ ঘটনা গোপন রাখার চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, দিপু ভুঁইয়ার অনুগত দুই গ্রুপ এই ঘটনা ঘটায়। রাজীব ইসলামের হাতে খুর দিয়ে পোজ দিয়েছে।
নেতারা অভিযোগ করে আরও বলেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ও তার সহযোগীরা সমাবেশে তার সাথে দ্বন্দ্বে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে তারাব পৌর ছাত্রদলের এই আহবায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd