সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

রংপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ শোক পালন

রংপুরের পীরগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

(১২ই ফেব্রুয়ারি) রবিবার  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন।

এর আগে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া উপজেলার ধুলগাড়ী গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

এবিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান যে, গত বুধবার (৮ই ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশে একাই খেলছিল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি। এ সময় প্রতিবেশী সেলিম মিয়া বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সেলিম। ভয়ে মেয়েটি কাউকে কিছু না বললেও রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়

পরদিন এ বিষয়ে সেলিমের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। অভিযোগের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় সেলিমকে গ্রেফতার করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান যে, পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd