সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় নিহত ৭১বাংলা টিভির সাংবাদিক

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা,
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু মজুমদার নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ই ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথে উপজেলার ইস্পিঞ্জারপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক জানান।

শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা স্বপন মজুমদারের ছেলে পাপ্পু (৪০) ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি এবং দৃক নিউজের সাবেক জেলা সংবাদদাতা ছিলেন। তিনি নাট্যকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, সাংবাদিক পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। স্ত্রীকে আনতে মোটরসাইকেলে করে তিনি মোহনগঞ্জে যাচ্ছিলেন। সঙ্গে তার শিশুকন্যা ছিল।

৭১ বাংলা টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধিহিসেবে কাজ করেন এই সাংবাদিক Exif_JPEG_420


ইস্পিঞ্জারপুর এলাকায় মেয়েকে একটি দোকানে বসিয়ে পাপ্পু রেললাইনের পাশে প্রশ্রাব করতে যান। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।


তখন মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বারহাট্টা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বাণী বলেন যে, সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক পাপ্পু মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাপ্পু মজুমদারের অকাল প্রয়াণে জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো: শামছুজ্জোহা, সাধারণ সম্পাদক সিতাংশু বিকাশ আচার্য্য শোক জানিয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd