সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

এলপিজি ১২কেজি গ্যাসের দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

প্রেমে প্রতারণা চলবে না

আজ থেকে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
অথচ সাধারণ ভোক্তাদের মধ্যো চলছে নানান গুঞ্জন।

দেশ জুড়ে যখন প্রতিটা নিত্য পণ্যের উপর মূল্য বৃদ্ধির চৈত্র রোদের প্রখর ঝাঁঝালো তাপে ভস্বীভূত ভোক্তরা তখন কোন কিছুর মূল্য নিম্নগামী হওয়াটাকে ভৌতিক বলে মনে করছে সাধারণ মনুষেরা।

ভোক্তাদের অভিযোগ সরকার যতই ঘোষণা দিয়ে দ্রব্যমূল্য নিম্নগামী করুক তাতে কিছু যায় আসে না সিন্ডিকেট ব্যবসায়ীদের।
চোরে না শুনে ধর্মের কাহিনী কারণ বাজারে কোন কিছু মূল্য বৃদ্ধির আভাস পাওয়ার আগে থেকেই বাড়িয়ে বসে থাকে ব্যবসায়ীরা তখন আর সরকারি মূল্য তালিকার কোন হদিস থাকেনা।

আর দাম কমানোর ক্ষেত্রে থাকে তাদের নানান অজুহাতের পায়তারা।
আর বাজারে তখন সকল পণ্যর হয়ে যায় তারল্য সংকট।
মুহূর্তে মজুদ কৃত গুদাম থেকে লাপাত্তা হয়ে যায় সকল ধরনের পণ্য।

এদিকে আজ থেকে এলপিজি ১২ কেজি গ্যাসের মূল্য পূর্ণ নির্ধারণ করে ২৪৪ টাকা কমালেও সাধারন ভক্তরা শঙ্কিত।
অধিকাংশ ভক্তরাই বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি বোতল জাত গ্যাসের দাম বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১হাজার ১৭৮ টাকা দরে বিক্রির কথা বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন ঘোষণা দিলেও সেটা কত দিন নাগাদ কার্যকর হবে।

তা নিয়ে সন্দিহান দেশের সাধারণ মানুষের।
ভোক্তারা আরো বলেন এর আগে মার্চ মাসে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ নির্ধারণ করলেও তা নিয়ে সিন্ডিকেট মজুদ ব্যবসায়ীদের তালবাহানার কোন অন্ত নাই তার সুফল এখনো আমরা পাইনি।

তারপর আজ আবার নতুন করে বিইআরসি একবারে বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়ে দেওয়ার প্রতিফলনের বাস্তবতা টা কতদিন নাগাদ কার্যকরী হবে তা নির্ভর করছে ডিলার ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সৎ মনোভাবের উপর।

যদিও সরকার ঘোষণা দিয়েছে সেটি আজ থেকেই কার্যকর হবে।
তবে গ্যাসের দাম কমানোর বিষয়টি জানার লক্ষ্যে দেশ চ্যানেলের প্রতিবেদক সরজমিনে পর্যবেক্ষণ গিয়ে বিষয়টি খুলনা বিভিন্ন এলাকার গ্যাস ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা কোন কিছুই জানেনা বলে বিষয়টি হাস্যকর ভাবে উড়িয়ে দেয়।

অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন সকালে সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে এ ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় বলা হয়েছে বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতীক কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্যপ্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যাতীত মূল্য প্রতিলিটার ৫১ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে বাজারের সরজমিনের চিত্রে আরো দেখা যায় কোন ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত সরকারি মূল্যেয় গ্যাস তো বিক্রি করছেই না উপরন্ত আরও এক থেকে দেড়শ টাকা বৃদ্ধি করে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।
তবে এক্ষেত্রে সাধারণ ভোক্তাদের কিছু করণীয় না থাকলেও সরকারের ভোক্তা অধিকার সংস্থা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd