সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ  প্রতিনিধি ::

রংপুরে ডিসিকে স্যার বলতে বাধ্য করায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সাথে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয়  কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০শে মে) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান,  মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী,

কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক সহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সেবাগ্রহীতাসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে জেলা প্রশাসক পৃথক অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ। উপজেলায় কাল বৈশাখি ঝড়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন এবং নগদ টাকা বিতরণ।

কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য উপকরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন ও মণিপুরী তাঁত বস্ত্র বুনন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এছাড়াও জেলা প্রশাসক বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করেন ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd