1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলাকারি আটক

  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসলামি আন্দোলন দুই সিটির নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও কর্মসূচি ঘোষণা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলাকারী একজনকে আটক করেছে পুলিশ। ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর ওপর হামলাকারীর নাম স্বপন বলে জানিয়েছে পুলিশ।

তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানাতে পারেনি পুলিশ।

হামলাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

আজ সোমবার (১২ই জুন) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এর আগে সোমবার দুপুরে ভোটকেন্দ্রে মেয়রপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে

কেন্দ্রে পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়রপ্রার্থী।

২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। বেলা দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রেও হাতপাখা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় হাতপাখার প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম রিটানিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১টার দিকে নগরীর চৌমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাতপাথার সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ফয়জুল করিমের ওপর হামলাকারীদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed