1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
আত্মঘাতি গোলে বাংলাদেশ হার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আত্মঘাতি গোলে বাংলাদেশ হার

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ;;

মগড়া নদী দখলমূক্ত ও খনন করা নেত্রকোণাবাসীর দাবী

হারের পরেও নক- আউটে খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে বাংলাদেশ পরের দুই ম্যাচে বেশ ভালো কিছু করতে হবে। গ্রুপে সেরা দুই দলের সাথে ছয় গ্রুপে সেবা। খেলা হবে তৃতীয় নির্ধারনোর জন্য।

ক্রীড়া প্রতিবেদক : মিয়ানমার ম্যাচে অন্তত ১ পয়েন্টের আশায় ছিল বাংলাদেশ। সেটা পেতে সঠিক পথেই ছিল হাভিয়ের কাবরেরার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন রক্ষণের খেলোয়াড় মুরাদ হাসান। প্রতিপক্ষের কোনো ফুটবলারের চাপ না থাকা সত্ত্বেও উড়ে আসা ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে উল্টো বল নিজেদের জালে পাঠান।

এ আত্মঘাতী গোলেই পয়েন্টের আশা নিভে যায় বাংলাদেশ অলিম্পিক দলের। তাতে হার দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

হাংজুর জিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে গতকাল প্রথমার্ধে আধিপত্য ছিল মিয়ানমারের। বল পায়ে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারা।

কিন্তু এই অর্ধে ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। আর প্রতি-আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা চালায় বাংলাদেশ।

তবে প্রথমার্ধের শেষ দিকে সুযোগ আসে ফয়সাল আহমেদের সামনে। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু ৬৮ মিনিটে মুরাদ হাসান নিজেদের জালে বল জড়িয়ে মিয়ানমারকে এগিয়ে দেন তিনি।

এর পরও ম্যাচে ফেরার জন্য যথেষ্ট সময় ছিল বাংলাদেশের হাতে। তবে সুযোগও পেয়েছিল কয়েক বার। ৭৫ মিনিটে সময় ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার।

রক্ষণ ভেঙে বক্সে ঢুকতে যাওয়া মজিবুর রহমানকে পেছন থেকে ফেলে দেন এক ডিফেন্ডার। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের মিয়ানমারের ওপর চড়াও হয় বাংলাদেশ। তাতে গোলের সম্ভাবনাও বেড়ে যায়। ৮০ মিনিটে ২৫ গজ দূর থেকে রবিউল হাসানের বাঁকানো ফ্রি কিক লাফিয়ে ফেরান মিয়ানমার গোলরক্ষক। ৮৪ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া লাল-সবুজের। এবার বক্সের মুখে আবু সাইদের শট আটকে যায় এক ডিফেন্ডারের গায়ে। পরের মিনিটে সুমন রেজার হেড ফিস্ট করে ফেরান প্রতিপক্ষের গোলরক্ষক। আর যোগ করা সময়ে সুমন রেজার শট ক্রসবারে লেগে ফিরলে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার আশা শেষ হয়ে যায়।

এ হারের পরও নক আউটে যাওয়ার পথ খোলা বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে পরের দুটি ম্যাচেই দারুণ কিছু করতে হবে। গ্রুপের সেরা দুই দলের সঙ্গে ছয় গ্রুপের সেরা চারটি তৃতীয় স্থান পাওয়া দল যেতে পারবে নক আউট রাউন্ডে।

গত ২১শে সেপ্টেম্বর পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে কাবরেরার দল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed