সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সরাসরি সড়কে যান চলাচল বন্ধ

”পর্যটণে পরিবেশবান্ধব বিনিয়োগ”এ পতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটণ দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যান মুল ফটকের সম্মুখে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর প্রতিনিধি শাব্বীর এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষক মঞ্জুর আহমেদ আজাদ মান্না প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে ট্যুরিস্ট পুলিশ,লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটি,পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা,ট্যুরিজম কমলগঞ্জ,পর্যটন উন্নয়ন পরিষদ, ট্যুর অপারেটর,টিলাগাঁও ইকো ভিলেজ ও অরণ্যনিবাস ইকো রিসোর্টের সদস্যবৃন্দ ও কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং পর্যটন বিকাশে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd