সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

জুড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

পাকিস্তানে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা নিহত ২৩
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত আহমদ (১৭) এক কিশোর মৃত্যুবরণ করেছে।

গতকাল শুক্রবার (২২শে ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। নিহত রিফাত আহমদ উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল শুক্রবারে রাতে ৯টার দিকে বাড়ির পাশে পতিত ধানী জমিতে রিফাত ও তার বন্ধুরা মিলে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ প্রস্তুত করছিল। ব্যাডমিন্টন মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ১১ হাজার কেবি ভোল্টের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বাজার এলাকায় একটা প্রাইভেট ক্লিনিক ও পরে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরফ উদ্দিন তফাদার আদিলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম শেলু বলেন যে, খবর পেয়ে আমি রিফাতের বাড়িতে যাই। এরকম মৃত্যু সত্যিই কষ্টদায়ক।

এবিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন যে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd