1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই, চোখে মুখে আনন্দের ঝলক

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলিরা কবরস্থানকেও ছাড়দেয়নি, বেরিয়ে এসেছে মরাদেহ

ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (১লা জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য্য ও জয়কুমার হাজরা প্রমুখ।

এসময়ে অন্যান্যের মধ্যে যারা উপস্থিত ছিলেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলমান আলীসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় একযোগে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed