সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রংপুর বিভাগে সংসদ নির্বাচনে ১৪ জন নতুন মুখ

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

 অনলাইন ডেস্ক নিউজ ::

কারচুপির ভোটে পরাজিত হয়েছি, হাসানুল হক ইনু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে নতুন প্রার্থীদের জয়জয়কার হয়েছে। রংপুর বিভাগের মোট ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১৪ জনই নতুন মুখ নির্বাচিত হয়েছে।

এর মধ্যে রংপুরে ২ জন, নীলফামারীতে ২ জন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে ৩ জন, গাইবান্ধায় ৩ জন, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে একজন করে নতুন মুখ এসেছেন।

যারা বিজয়ই হয়েছেন,

রংপুর-১ গঙ্গাচড়া আসনে আওয়ামী লীগের (স্বতন্ত্র) আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ মিঠাপুকুরে জাকির হোসেন সরকার, নীলফামারীর-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জে সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, জলঢাকায় সাদ্দাম হোসেন পাভেল, লালমনিরহাট সদরে মতিউর রহমান, কুড়িগ্রাম সদরে (স্বতন্ত্র) ডা. হামিদুল ইসলাম খন্দকার, কুড়িগ্রাম -৩ উলিপুরে সৌমেন্দ্র নাথ পান্ডে, কুড়িগ্রাম -৪ আসনে এ্যাড. বিপ্লব হাসান পলাশ, দিনাজপুরের

বীরগঞ্জ-কাহারোলে স্বতন্ত্র জাকারিয়া জাকা, ঠাকুরগাঁও-২ আসনে মাজাহারুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনে নায়েমুজ্জামান ভূইয়া মুক্তা, গাইবান্দায়-১ সুন্দরগঞ্জে নাহিদ নিগার সাগর, গাইবান্ধা সদরে সরোয়ার কবির ও গোবিন্দগঞ্জে আবুল কালাম আজাদ নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন।

ছবি সংগ্রহ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd