সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রূপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী পলাতক

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মণিপুরীর সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে(২৭) গত ১১ই জানুয়ারি রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২) পিটিয়ে তার স্ত্রী কাকলীকে হত্যা করে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়া মামুনের মেয়ে কাকলীর সঙ্গে ছয় বছর আগে শিংলাবো গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। পরে কণ্যা সাইফা আক্তার(৫) ও পুত্র আবদুল্লাহর(২) জন্ম হয়। গত এক বছর ধরে সাইফুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় স্ত্রী কাকলী ও স্বামী সাইফুল ইসলামের মধ্যে পারিবারিক কলহ লেগেই আসছিলো। এই নিয়ে গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় কাকলী তার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেয়।

এসময়ে সাইফুল ইসলাম ও কাকলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা কাকলীকে পিটিয়ে জখম করে। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা কাকলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কাকলীর স্বামী ও পরিবারের সদস্যরা পালিয়ে যায়। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।

এবিষয়ে কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd