সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুমামগঞ্জের শ্রেষ্ঠ এসআই দোয়ারাবাজার থানার মোহাম্মদ আতিয়ার রহমান

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় কর্মরত আছেন।

আজ বুধবার (৭ই ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।

গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে এসআই আতিয়ার রহমানকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকসহ সকল থানার ওসিগণ।

মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ।

এ বিষয়ে এসআই মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd