সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জের লাউয়াছড়ায় ৩দিন ব্যাপি ব্যনপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করণ প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

উপজেলার গোয়ালবাড়ি এলাকার ভাঙারপার গ্রামে মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে।

গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান যে, আজ ২৬শে মার্চ মঙ্গলবার ভোর ৫টার দিকে ফয়জুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে।

এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রীসহ তিন সন্তান।

এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd