সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ আটক১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জের লাউয়াছড়ায় ৩দিন ব্যাপি ব্যনপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করণ প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা এক হাজার ১৭৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাক জব্দ সহ চালক আব্দুল জলিলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলা পৌরসভার একটি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। জলিল বড়লেখা থানার ইয়াকুব নগর গ্রামের বাসিন্দা।

এবিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই অপু দাশগুপ্ত জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুলাউড়া পৌরসভার দক্ষিন বাজারস্থ হারিছ অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে চিনি বোঝাই একটি ট্রাক তল্লাশী করা হয়।

পরে ট্রাকের ভেতর ২৬টি প্লাস্টিকের বস্তায় থাকা এক হাজার ১৭৮ কেজি ভারতীয় চিনি এবং সেই ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালক আব্দুল জলিলের কাছে চিনিগুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

চালককে জিজ্ঞাসাবাদে এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানায় সে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd