সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

ঠাকুরগাঁও ৭০ বছর ভারতের নিয়ন্ত্রণে থাকা ৯১ বিঘা জমি উদ্ধা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জ হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ঈদ বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল ও বেউড়াড়ি সীমান্তে ৭০ বছর ভারতের নিয়ন্ত্রণে থাকা ৯১ বিঘা এলাকা সফলভাবে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার উদ্ধারকৃত এলাকায় সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ে বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

ভূমি জরিপ করতে বিজিবির আনুষ্ঠানিক অনুরোধের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক এবং পদ্ধতিগত সম্পৃ্ক্ততার মাধ্যমে এ ভূমি পুনরুদ্ধার সম্ভব হয়।

লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন যে, ‘এ সাফল্যের শুরুতে জগদল ও বেউড়াছড়ি সীমান্তের কিছু এলাকাকে প্রাথমিকভাবে বাংলাদেশের মালিকানাধীন হিসেবে চিহ্নিত করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) যৌথ জরিপে আমাদের অবস্থানকে সমর্থন করা হয়।’

তিনি আরও জানান যে, সীমান্তবর্তী জনগণ ৯১ বিঘা জমি ফিরে পাওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছে। এই জমি সরকারি জমির নথিতে (খাস খতিয়ান) রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকৃত জমির মধ্যে জগদল বিওপি (সীমান্ত ফাঁড়ি) এলাকায় প্রায় ১৫ বিঘা এবং বেউড়াছড়ি বিওপি এলাকায় প্রায় ৭৬ বিঘা জমি রয়েছে। এর মধ্যে ৭৭ বিঘা জমি আবাদযোগ্য, ১১ বিঘা চা বাগান এবং বাকি তিন বিঘা নদী চর (নদী দ্বীপ)।

গত ৬ ও ৭ই মার্চ বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ কর্মকর্তা এবং ভারতীয় জরিপ অধিদপ্তরের সহকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত জরিপ অনুযায়ী ৯১ বিঘা জমির পাশাপাশি ২৩ দশমিক ৫ বিঘা জমি ভারতের বলে জানা যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd