সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ :::

মাদকের থাবায় গ্রাস তরুন প্রজন্ম, সর্বোচ্চ ঝুঁকিতে পথশিশুরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

টানা বর্ষণ আর ভারত থেকে অব্যাহত ভাবে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যার কারণে টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন কেন্দ্র।

আজ মঙ্গলবার (১৮ই জুন) বেলা ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। 

গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ১২ উপজেলাই এখন বন্যা প্লাবিত। জেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি। জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় হাওরে ঢেউ বেড়েছে। এ কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd