সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে বন্যার্তদের পাশে শেখ জহির উদ্দিন

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

বন্যার দু:সময়ে কমলগঞ্জে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

মানুষ মানুষের জন্য। এটা চিন্তা করেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুকনো খাবার নিয়ে দাড়িয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন।

রোববার (২৫শে আগস্ট ) উপজেলার ২নং পতনঊষার এলাকার প্রায় দেরশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায় যে, প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন এর সৌজন্যে বন্যা কবলিত এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পতনঊষার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শায়েখ আহমেদ, মুফতি সামছুল ইসলাম লিয়াকত, সাইফুল ইসলাম সুলতান, ইলিয়াস মিয়া সহ এলাকার প্রবীন মুরব্বীগন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন বলেন যে, আমি সব সময়ই অসহায় মানুষের পাশে ছিলাম, আছি থাকবো। আমার এ ধরনের সহযোগিতা সব সময় অব্যাহত আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd