সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করলেন কর্ণেল সালেহ আহমদ (অবঃ)

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬শত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ৫শত হাফেজ সম্মানিত করেন অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ।

শুক্রবার (২৮মার্চ) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের ” তাহিয়্যাতুল মসজিদ” এর ব্যানারে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা হয়।

হাজী ডা.কাইয়ম উদ্দিন এর সভাপতিত্বে হাফেজ শফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ কামরুজ্জামান, মাওঃ জুনাব আলী, মাওঃ শাহেজামান, মাওঃ মুজাক্কির, মাওঃ জহিরুল হক, মুফতি আবুল কালাম,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, হাজী মজর আলী প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, এরকম হাফেজ আলেম-ওলামাদেরকে সম্মানিত করণ অতীতে কোন সরকার কিংবা কোন সংগঠন করেনি। সব সময় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা দরকার। এরা আমাদের সবসময় প্রয়োজন। কয় টাকা বেতন পায় তারা। আমাদের সহযোগিতার হাত এভাবে অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ এর মতো হতে হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd