সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত করা হয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ,প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে সাড়ে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১১ দিন পর্যবেক্ষণে রাখার পর শেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক।

স্থানীয়রা জানায়, উপজেলার জাগছড়া চা বাগানের একটি সেকশনের পাশে সাড়ে ১৫ ফুট লম্বা অজগর সাপটি হঠ্যাৎ দেখা যায়। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তুলে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০মার্চ শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের সেকশনের পাশে একটি অজগর সাপ থাকার কথা জানান স্থানীয়রা। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স ফিল্ড এসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। মানুষ দেখে সাপ ভয় পেয়ে ছিল এবং তার শরীরের কিছু আঘাত ছিল। ১১ দিন লেগেছে সাপটিকে সুস্থ করতে। পরে বৃহস্পতিবার সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনেই অবমুক্ত করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, সাপটা সাড়ে ১৫ ফুটের মতো লম্বা ও ২০ কেজি ওজনের মতো ছিল। দীর্ঘ ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তুলে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। 

তিনি আরও বলেন, অতিরিক্ত গরমের কারণে লাউয়াছড়া বন থেকে অজগর সাপটি চা বাগান এলাকায় চলে যায়।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd