সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইকবাল এর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন এর মৃত্যু  রহস্য উদঘাটন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন করা হয়।

    মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,নিহত ইকবালের শশুড় জনাব আলী,মো: রুমন আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,মোশাহিদ আলী,মো: ফজল মিয়া,আব্দুস সোবহান, নজরুল,কবির উদ্দিন,শফিকুল ইসলাম সুফি,সৈয়দ তারেক আহমদ,ও আয়েশা বেগম প্রমুখ।

   এসময় বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যু রহস্য উম্মোচন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে (ইকবালের স্ত্রীকে) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ী কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিফন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd