সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩১৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ, প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ।  

সোমবার (০৫ মে ) বিকেল সাড়ে ৩টায় কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ ও বিএএফ শাহিন কলেজ শমশেরনগর অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় “ জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে’ এর পক্ষে যুক্তিতর্ক উত্তাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মো. এরশাদ মিয়া, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামছু নাহার পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আসহাবুজ্জামান আলম, সমাজ সেবক শফিকুর রহমান, সাংবাদিক পিন্টু দেবনাথ, মুনাঈম খান, এস. এম মুমিনুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী।

এর আগে গত ২৮ এপ্রিল প্রতিযোগিতার প্রথম পর্বে উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহন করে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd