সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন:

সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ (পুশ-ইন) ও চোরাচালান প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

সোমবার (১২ মে) বিকেলে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, “সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ৪৬ ও ৫২ বিজিবি সেক্টরের আওতায় মোট ৬৯ জন পুশ-ইন হয়েছে। সীমান্তে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা দেশের চোখ ও কান। সীমান্তবর্তী এলাকায় যেকোনো অনিয়ম বা নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের সহযোগিতা আমাদের কাজকে আরও কার্যকর করতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ বিজিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রিণ্ট ও ইলেকট্রনিক্স পিডিআর গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd