1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

ধলাই নদীর বাঁধ দ্রুত মেরামতের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জে বিগত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পূনরায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর বাঁধ ভাঙন আতংকে কাটছে নদীর পাড়ের বাসিন্দাদের। বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় রামপাশা, রামপুর, নারায়নপুর, চৈতন্যগঞ্জ, কুমড়াকাপন, কান্দিগাঁও  সহ প্রায় ১০/১২টি গ্রাম তলিয়ে যায়। নদী ভাঙ্গনের কারনে ইতিমধ্যে রামপাশা গ্রামের  প্রায়ন ৫ ০টি পরিবার ও ফসলীজমি নদীগর্বে বিলীন হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে পুনরায়  ভাঙ্গনের আতংকে দিন কাটছে এলাকাবাসী।

রবিবার (১১মে) দুপুর ১২টার দিকে এলাকাবাসীর আয়োজনে পৌর এলাকার ৯নং ওয়ার্ডে বাঁধ নির্মান, ও জিও ব্যাগ পাইলিংয়ের দাবীতে ছাইয়াখালী হাওড় (পাবসস) লি: ও এলাকাবাসীন মানববন্ধন করেছে।

জানা যায়, উপজেলার পৌর এলাকার রামপাশা বিগত বছরের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খরস্রোতা ধলাই নদীর রামপাশা এলাকায় বাঁধে ভাঙ্গন দেখা দেয়। বাঁধ ভাঙ্গনের কারনে ইতিমধ্যে নদীর তীরবর্তী মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী,মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, এম আর খান,হারিছ মিয়া, আজিদ মিয়া, জমির ড্রাইভার, রহিম মিয়া,করিম মিয়া, আলমগীর মিয়া আশিক মিয়া, আরফান মিয়া, রাজুর মা, তাজুদ মিয়া, রমজান মিয়া, লটা মালাকার, নিকিল মালাকার, মণিন্দ্র মালাকার, জয়ধন মালাকার, জোগিন্দ্র মালাকার, হায়দর মিয়া, রবেন্দ্র মালাকার, প্রাণেশ কুমার পাল, প্রবেশ কিমার পাল, পরিতোষ কুমার পাল, প্রদীপ কুমার পাল, পঙ্কজ কুমার পাল, বিমল কুমার পাল, বিক্রম কুমার পাল, বিরবল কুমার পাল, খিরদ দেবনাথ, মণি দেবনাথ, সুনিল দেবনাথ, মাহমুদা বেগম, আত্তর মিয়া, আশ্রব মিয়া, আবু মিয়া, মন্তাজ বক্স, বিরাই বক্স, মতলিব বক্স, মনির বক্স, মন্নান বক্স,রফিক বক্স, আলিজ্জামা, বদিয়া, বিকুল কুমার পাল তারা বাপ-দাদার ভিটামাটি  হারিয়ে এখন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

আসন্ন বর্ষা মৌসুমে আবারো আকস্মিক বন্যার আশঙ্কায় রামপাশা সহ নদীর তীরবর্তী বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছে। রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মানের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামি নেতা সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু, ছাইয়াখালী হাওড় উন্নয়ন (পাবসস) লি: এর সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ি ও জামায়াত নেতা সৈয়দ নাজমুল হাসান মিঠু, ফখরু চৌধুরী, নিখিল মালাকার প্রমুখ।

ভুক্তভোগীরা বলেন, প্রতি বছর ধলাই নদীর ভাঙ্গনের কারনে রামপাশা এলাকা প্রায় বিলীন হতে চলেছে। বিগত বছর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ইতিমধ্যে তা পানিতে ভেসে গিয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদীর বাধঁ পাশে। পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙ্গে ১০/১২ গ্রাম তলিয়ে যাবে। তাই এলাকাবাসী বাঁধটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।   উজানে থেকে একটু নদীর মুখ ফিরিয়ে নিলে আমরা যারা আছি একটু শান্তিেত থাকতে পারব। শুকনো মৌসুমে নদীর পানি কমলে নদীতে বিষ দিয়ে অবাধে মাছ মারা হয়, এবিষয়ে  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

নোট: ছবি সংযুক্ত। ধলাই নদীর ভাঙ্গনের কারনে রামপাশা গ্রাম বিলীন হতে চলেছে। রোববার দুপুরে রামপাশা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন করে দ্রুত নদীর বাধ সংস্কারের দাবী জানান এলাকাবাসী ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed