1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মৌলভীবাজারে পীরের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার, আটক-২ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মৌলভীবাজারে পীরের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার, আটক-২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজার শহরের বহু আলোচিত নাম আজাদ হোসেন পীরের পৈতৃক বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের হিলালপুর এলাকায় আজাদ পীরের পৈতৃক বাড়িতে গোপন তথ্যে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পীর আজাদের মা ও বোন সহ পরিবারের দু’জনকে আটক করেছে পুলিশ। 

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় যে, আজ দুপুরে পীর আজাদের হিলালপুর এলাকার বাড়িতে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর আঁচ করতে পেরে পালিয়ে যায় পীর আজাদ। এসময় তার ঘরের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক দা, চায়নিজ কুড়াল, চাকু, চাপাতি সহ বড় বড় লোহার পাইপ উদ্ধার করে।

অভিযানে থাকা মৌলভীবাজার সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা জানান যে, উপজেলার খালিশপুর এলাকায় অভিযান শেষে শহরে ফিরছিলেন পুলিশ সদস্যরা। এসময় শহরের উপজেলা পরিষদের সামনের সড়কে পীর আজাদের ভাগনা কতৃক এক ব্যক্তিকে পেটাতে দেখে পুলিশ পেটানো থামাতে সেখানে অবস্থান নিয়ে চেষ্টা চালালেও পুলিশকে পাত্তা না দিয়ে ওই ব্যক্তিকে পুলিশের সামনেই রামদা দিয়ে দৌঁড়াতে থাকে। এসময় পীর আজাদ কিছুটা দূরে অবস্থান করে ঘটনা প্রত্যক্ষ করছিল।

মূলত ওই ঘটনার সূত্র ধরে পরবর্তীতে পুলিশ পীর আজাদের হিলালপুরের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী জানায় যে, আজাদ পীর বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধে জড়িত। মানুষকে নির্যাতন হয়রানি করার পরও কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহসটুকু করতে পায় না। বিশেষ করে শহরের কুসুমবাগ এলাকার সাধারণ ব্যবসায়ী ও সিএনজি চালকরা তার কারণে সব-সময় আতঙ্কে থাকেন। 

বহু আলোচিত  আজাদ পীরে এর বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন ধরণের অপরাধে থানায় অন্তত ৪ টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ । 

এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান যে, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আজাদ পীরের মা ও বোনকে আটক করা হয়েছে।

এছাড়াও জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে গণমাধ্যম কে তিনি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed