1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

এমএ হাই, কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মুহিত।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ পাটোয়ারী, যুবদল নেতা মইন উদ্দিন সোহান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আতাউর রহমান বাবু, ফখরুল ইসলাম শুভ, কাউসার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম গিয়াস উদ্দিন খোকন বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার আমলে সাংবাদিক ও রাজনৈতিক-সামাজিক কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি। যাঁরা মুখ খুলেছেন, তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন।”

তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তারেক রহমান দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এ কর্মসূচির অংশ হিসেবেই কমলগঞ্জ সফর এবং সাংবাদিকদের সাথে এই মতবিনিময়।

সভা শেষে কমলগঞ্জের সাংবাদিকদের সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed